1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলপুরে ৫রোহিঙ্গা সহ ৮ জন এনআইডি কার্ড করতে এসে পুলিশের হাতে আটক

  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে পরিচয গোপন করে ভোটার হতে এসে ছাত্র লীগের সভাপতি এরশাদ হোসাইন লিমন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানার সহায়তায় পুলিশের হাতে আটক হয়েছে ৫ রোহিঙ্গাসহ ৮ জন।বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ফুলপুর থানা পুলিশ তাদের আটক করেছে।ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, জানাযায়, অজ্ঞাত নামা কিছু রোহিঙ্গা নিজেদের নাম ঠিকানা গোপন করে এনআইডি কার্ড করার উদ্দেশ্যে ফুলপুর নির্বাচন অফিসের আশেপাশে অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এসআই মোফাখখির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ ২৭/০৯/২০২৩ ইং তারিখ বেলা ০৪:১৫ ঘটিকার সময় ফুলপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে উপস্থিত হয়ে মোঃ আব্দুর রহমান (২০),পিতা-মোঃ কলিমুল্লাহ, মাতা-আমেনা টেকখালী ক‍্যাম্প, উখিয়া, কক্সবাজার,মোঃ এনামুল্লাহ (২৩),পিতা-আমানুল্লাহ, মাতা-শাহজান, কতুবপালং ক‍্যাম্প -১২, কক্সবাজার,মোঃ মজিবর (২১), পিতা- হাজী সৈয়দ আলী, মাতা-মোছাঃ খোদেজা বেগম, টেকখালী ক‍্যাম্প-১২,উখিয়া, কক্সবাজার,মোঃ হাবিবুর রহমান (১৯), পিতা- মোঃ আব্দুল কালাম, মাতা-মোছা ইয়ামীন, সাবগন, টেকনাফ, কক্সবাজার, মোঃ নুর কামাল(১৯), পিতা- মোঃ নুর মোহাম্মদ,মাতা- হাজেরা বেগম, জাড়িমুড়া ক‍্যাম্প -২৭, টেকনাফ, কক্সবাজারগন সহ বাংলাদেশী নাগরিক মোঃ সিয়াম (২০), পিতা- মোঃ হাছেন আলী, মাতা- ফজিলা, সাং বানিয়াছিট, থানা- সখিপুর,মোঃ সিরাজুল (১৯), পিতা- মৃত লতিফ, মাতা- মোছাঃ সেফালী, সাং চর গোপিনপুর, থানা- ঘাটাইল, মোঃ ফরিদ(১৯),পিতা- আবুল হোসেন, মাতা- শরবানু, সাং শরবানু, সাং গাংগাইর দক্ষিণ পাড়, থানা- ঘাটাইল, সর্ব জেলা- টাঙ্গাইল গনদের দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে।ওসি আরও জানান, তারা কার মাধ্যমে এখানে এসেছে কিংবা কে তাদেরকে কে নিয়ে এসেছে, এ সংক্রান্তে কোন তথ্য পাওয়া যায়নি।তাদেরকে জিজ্ঞাসাবাদ অব‍্যহত আছে।উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব‍্যাবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓