1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

পবিপ্রবি’তে ঘাসফুল বিদ্যালয়ের এক যুগ পূর্তি উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার পড়া হয়েছে

নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার স্বপ্ন নিশ্চিতকারী পবিপ্রবিয়ানদের দ্বারা পরিচালিত “ঘাসফুল বিদ্যালয়ের এক যুগ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় এবং আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।এরপর বেলা ১১টা৩০ মিনিটে সংগঠনটির ১২বছরের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরা হয়।দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঘাসফুল বিদ্যালয়ের সভাপতি মিতু দত্ত। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের অধ্যাপক ড. গোপাল সাহা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারি অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড গোপাল সাহা বলেন,” সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করা সত্যিই গর্বের ব্যাপার। আর গর্বের এই কাজটি করে যাচ্ছে পবিপ্রবির ঘাসফুল বিদ্যালয়।” সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম বলেন,”এরকম সংগঠনে কাজ করলে মানসিক শান্তি পাওয়া যায় আর ঘাসফুল বিদ্যালয় পরিচালনা করতে উদার মানসিকতার প্রয়োজন।উল্লেখ্য “ঘাসফুল বিদ্যালয়” একটি স্বেচ্ছাসেবী সংগঠন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠন সুবিধা বঞ্চিত শিশুদেরকে প্রতিদিন বিনা বেতনে শিক্ষা দান করে। প্রতিদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সুবিধা বঞ্চিত প্লে থেকে দশম শ্রেণির শিশুদেরকে শিক্ষা দান করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓