1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে আওয়ামীলীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না।এসময় আলোচনায় অংশ নেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, মাহমুদ খান খোকন, আওয়ামী লীগ নেতা শাহ মোহাম্মদ কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, রেবেকা শাহজাদী শাহীন চৈতি, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নিয়াজ আহমেদ, আওয়ামী লীগ নেতা গৌতম দাস, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলক কর্মকার, যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান বাবুল, কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ সুমন,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু তালুকদার প্রমুখ।আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনার রাজনৈতিক জীবন, আদর্শ ও দর্শন তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৫ বছর ক্ষমতায় থাকায় দেশের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল।আলোচনা সভা শেষে নেতাকর্মীদের উপস্হিতিতে কেক কাটা হয়।পরে মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓