1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৫৭৭ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা”এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন উন্নয়ন ও উৎপাদনশীলতার লক্ষ্যে বিভিন্ন সরকারি কর্মকর্তা প্রতিষ্ঠানিক প্রধানগণ, সিভিল সোসাইটির প্রতিনিধিগণ, ব্যবসায়ী, ব্যাংক, বীমা, এনজিও প্রতিনিধি নিয়ে উপজেলা পরিষদ হলরুমে সোমবার (২ অক্টোবর) বিকাল ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আকরামুজ্জামান, প্রানী সম্পদ ও ভ্যাটেনারী অফিসার ডা.স্বজল দাস,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোখলেছুর রহমান,পি আই ও খোকন চন্দ্র দাস, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন প্রমুখ।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুক হোসেন। উক্ত সভায় বিভিন্ন প্রস্তাবনা এবং স্মার্ট উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ প্রস্তাব গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓