1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নবজাতককে গলাটিপে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩৬৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদে নবজাতককে গলাটিপে হত্যার দায়ে ওই নবজাতকের পিতা মো. জাকির হোসেন বয়াতীকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ডা দিয়েছেন আদালত।একই সাথে তাকে ৩৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান কার হয়েছে।মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ মহিদুজ্জামান এ আদেশ প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন বয়াতী বরগুনা জেলার আমতলী উপজেলার তারিকাটা গ্রামের মো. চাঁন মিয়া বয়াতীর ছেলে।আর ওই কন্যা সন্তানের বয়স হয়েছিলো ২৮ দিন।দায়ের হওয়া মামলা ও আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন বয়াতী দীর্ঘদিন ধরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গোবিন্দগুহকাঠী গ্রামের আকন বাড়ি জান্নাতুল ফেরদৌস জামে মসজিদের ইমামের দায়িত্ব পালন করছিলেন।সেই সুবাদে ওই মসজিদের পাশের বাড়ির হনুফা বেগমের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০১৬ সালে হনুফা বেগম ও জাকির হোসেন বয়াতীর বিয়ে হয়।বিয়ের পরে দুজনে ঢাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করে তবে তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না। হনুফা বেগম সন্তান সম্ভবা হলে তিনি পিরোজপুরের নেছারাবাদের বাবার বাড়িতে চলে আসেন। ২০১৮ সালের জুন মাসে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়।সন্তানকে দেখতে ২০১৮ সালের ৫ আগস্ট জাকির হোসেন শশুর বাড়িতে আসেন ওই দিন রাত ১২ টার দিকে জাকির হোসেন তার স্ত্রী হনুফা বেগমকে শরীর ভালো থাকবে এমন কথা বলে ২ টি সাদা রঙের ঔষধ খেতে দেন।ওই ঔষধ তারা ঘুমিয়ে পরেন পরদিন ভোর ৬ টার দিকে হনুফা বেগমের মা তাদের ডাকতে এসে হনুফা বেগমকে অজ্ঞান অবস্থায় পান ও জাকির হোসেন ও কন্যা শিশুকে দেখতে পান
না।এ ঘটনার একদিন পর ১০১৮ সালের ৭ আগস্ট দুপুর দুই টার দিকে তাদের বাড়ির পুকুরে হনুফা বেগমের কাকি মাসুদা বেগম ২৮ দিনের ওই কন্যা শিশুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখেন।এ ঘটনার ৯ দিন পর ২০১৮ সালের ১৬ আগস্ট শিশুটির মা হনুফা বেগম বাদী হয়ে নেছারাবাদ থানায় শিশুটির পিতা জাকির হোসেন বয়াতীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্ত শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।রাষ্ট্র পক্ষের আইনজীবী হিসাবে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) সরদার ফারুক আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓