1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেটে লেবুর আকাল

নিজে টিকিট কেটে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে টিকিট কেটে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন।মঙ্গলবার (১০ অক্টোবর) ১২টা ৫৫ মিনিটের দিকে মাওয়া স্টেশন থেকে তিনি ট্রেনের টিকিট কাটেন।এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর পরিবারের তিন শিশু সদস্যও সেখানে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ট্রেনটি ১টার সময় মাওয়া স্টেশন ছেড়ে যায়।প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে ট্রেনকে বর্ণিল কাগজ ও ফুল দিয়ে সাজানো হয়ে।তার সঙ্গে মন্ত্রিপরিষদ সদস্য,তার উপদেষ্টা ও সংসদ সদস্য, সাংবাদিকসহ বিশিষ্টজনরাও এই সফরে অংশ নেন।এসময় প্রধানমন্ত্রী ট্রেনের জানালা দিয়ে পমত্ত পদ্মা সেতুর রূপ অবলোকন করেন।ট্রেনে বসেই প্রধানমন্ত্রী বলেন,ট্রেনের সংযোগটা হলো,পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়নে করতে পেরেছি।যার ফলে আমরা বাংলাদেশের মানুষ, যাদের কথা বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না।বাংলাদেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।এর ফলে আমাদের আত্মবিশ্বাসটা এসেছে।এই পদ্মা সেতু নির্মাণের যারা শ্রম দিয়েছে,কাজ করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।আর ধন্যবাদ জানাচ্ছি দেশের মানুষকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী আল্লাহর কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন।পদ্মা সেতুর নিচ লেন দিয়ে যখন ট্রেন যাচ্ছিলো তার উপরের লেনে পাড়ি দেয় প্রধানমন্ত্রীর গাড়িবহর।রেলপথে স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে ভাঙ্গা রেল স্টেশনে পৌঁছাবেন। সেখানে আনুষ্ঠানিকতা সেরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন ক্ষমতাসীন দলের প্রধান শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓