1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে আইসসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাদক আইসসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রাম থেকে ৬০ হাজার টাকা মূল্যের ২০ গ্রাম আইস মাদকসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার রাজিব হোসেন খান (২৯) বাউফল উপজেলার দক্ষিণ বিলবিলাস গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, রাজিবের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তাই তিনি শ্বশুরবাড়িতে এসে আত্মগোপনে থাকতেন। সেখান থেকেই মাদকের কারবার করতেন তিনি।মঙ্গলবার রাজিবের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, রাজিব কাপড়ের ব্যবসা করতেন।এই ব্যবসার আড়ালে তিনি মাদক ব্যবসা করতেন।ঢাকা থেকে কাপড়ের ভেতরে করে রাঙ্গাবালীতে মাদক এনে সরবরাহ করতেন তিনি।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓