1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বরূপকাঠিতে নৌ-পুলিশের সচেতনতামুলক সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৬০৬ বার পড়া হয়েছে

“মা ইলিশ রক্ষা করি, ইলিশ সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগানে মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২৩ সফল করার লক্ষে পিরোজপুরের স্বরূপকাঠীতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে স্বরূপকাঠি নৌ পুলিশের আয়োজনে পৌরসভার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।সভায় খুলনা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।এ সময় তিনি চলমান অভিযানকে সফল করতে সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।স্বরূপকাঠী পৌর মেয়র গোলাম কবিরের সভাপত্তিত্বে ও নেছারাবাদ নৌ-পুলিশের ওসি বিকাশ চন্দ্র দে এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, নৌ-পুলিশের খুলনা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোঃ আহসান হাবিব, নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মোঃ মাসুদ খান, প্রেসকাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, স্বরূপকাঠী জেলে সমিতির সভাপতি মোঃ মোশারফ হোসেন প্রমুখ।সভায় নৌ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, জন প্রতিনিধি, সাংবাদিক, মৎস্য অফিসের কর্মকর্তা ও স্থানীয় জেলেরা অংশ নেয়। সভা শেষে উপস্থিত জেলেদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন নৌ-পুলিশের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓