1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

“ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) পোল্ট্রি সায়েন্স বিভাগ ও ওয়াল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন, বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) উদ্যোগে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।শুক্রবার (১৩ অক্টোবর) পবিপ্রবির বাবুগঞ্জ ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবারে বিশ্বজুড়ে ‘বিশ্ব ডিম দিবস’পালিত হয়।ডিমের গুণগতমান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২১তম‘বিশ্ব ডিম দিবস’ পালিত হয়।এই উপলক্ষে পবিপ্রবিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।পোল্ট্রি সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. স্বপন কুমার ফৌজদার’র সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ এবং বরিশাল জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ড. নাসির উদ্দিন আহমেদ।এসময় বক্তারা ডিমের প্রয়োজনীয়তা,উপকারিতা, প্রাপ্যতা এবং বর্তমান সময়ে ডিমের মূল্য অস্বাভাবিক বৃদ্ধিজনিত বিষয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓