1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

উজিরপুরে খোলা তালাকে মাধ্যমে প্রভাবশালী নেতা ও ইউপি সদস্য মিলে ২ লক্ষ টাকার বাণিজ্যের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতা মোঃ মনিরুল ইসলামের ও ইউপি সদস্য সুমন,তসলিম, বিএনপি নেতা সোহাগ হাওলাদার এর বিরুদ্ধে ২ লক্ষ টাকা খোলা তালাকের মাধ্যমে বাণিজ্য করার অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, খোলনা গ্রামের সুলতান হাওলাদারের মেয়ে ফাতেমা বেগম আশুকাঠী গ্রামের শাহজামান নামের এক ব্যবসাীয়র সাথে প্রেমের মাধ্যমে গোপনভাবে বিবাহ আবদ্ধ হয়েছিল।কিছু দিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি হয়। এক পর্যায়ে গত বুধবার উভয়কে নিয়ে ইদগাঁহ বাজার নামক স্থানে শালিস বৈঠক হয়।উক্ত শালিস বৈঠকে প্রধান শালিশদার মনিরুল ইসলাম ৪ লক্ষ টাকার বিনিময়ে খোলা তালাকের রায় প্রদান করেন। এসময় নগদ টাকা শালিস বৈঠকে শাহজামান জমা দিয়ে বিবাহ বিচ্ছেদ করেন। এ ব্যপারে ফাতেমা বেগমের ভাই রানা হাওলাদার অভিযোগ করে বলেন মাদ্রাসা শিক্ষক মোঃ মনিরুল ইসলাম আমার বোনের কাছে ২ লক্ষ টাকা দিয়ে বাকি ২ লক্ষ টাকা তারা হাতিয়ে নেয়। এরপর এক লক্ষ টাকা ফেরত চাইলে আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। তার ভয়ে এলাকার কেউ মুখ খুলেছেনা।এদিকে মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের ভিডিও বিভিন্ন মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে।রানা হাওলাদার অভিযোগ করে আরো বলেন, মনিরুল ইসলাম মাষ্টার মাদ্রাসা ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে শালিসি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিজের আখের গোছাচ্ছে। ক্ষমতার দাপটে সে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত থেকেও কোন না কোন ভাবে পাড় পেয়ে যাচ্ছেন।অভিযুক্ত শিক্ষক মোঃ মনিরুল ইসলাম মাষ্টার, বিষয়টি ভিত্তিহীন বলে এড়িয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓