1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ

ইন্দুরকানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের ইন্দুরকানীতে দশ ছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আরমান শেখ (৩২)কে পুলিশ গ্রেফতার করেছেন।গ্রেফতারকৃত আরমান শেখ উপজেলার পাড়েরহাট আশ্রয়নের বাসিন্দা দেলোয়ার হোসেন শেখের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে আরমান শেখকে আসামী করে ইন্দুরকানী থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।পুলিশ ওই রাতে অভিযুক্ত আরমান শেখকে পাড়েরহাট বন্দর থেকে গ্রেফতার করেছেন।পাড়েরহাট আশ্রায়নের বাসিন্দারা জানান, আশ্রয়নের বাসিন্দা দেলোয়ার হোসেন শেখের ছেলে আরমান শেখ (৩২) গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে পৌনে ৫টার দিকে পাশ্ববর্তী আশ্রায়নের বাসিন্দার দশ বছরের শিশু কন্যাকে চকলেট খাওয়ানোর কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যায়।পরে ঘরের দরজা আটকে শিশুটিকে মুখ বেঁধে ধর্ষণ করে।এ সময় তাকে ধর্ষনের বিষয়টি কাউকে না জানানো সহ বিভিন্ন হুমকী দেয়।পরে শিশুটিকে ছেড়ে দিলে সে ভয়ে তার তার স্বজনদের জানায় নি।কিন্তু গত কয়েকদিন ধরে শিশুটির কষ্ট ভোগ করছে।বিষয়টি উপলব্ধি করে গত মঙ্গলবার (১৭ অক্টোবর) স্বজনরা তাকে জিজ্ঞাসা করলে শিশুটি তাকে ধর্ষণের বিষয় বর্ণনা করলে তার স্বজনরা থানায় মামলা করেন।শিশুটির দাদা জানান, আরমান আমার নাতীকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।সে চিৎকার দিলে তার মুেখ গামছা দিয়ে বেধেঁ ধর্ষণ করে।এখন আমার নাতির প্রসাব করতে কষ্ট হচ্ছে। ধর্ষক আরমানের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।ইন্দুরকানী থানার ওসি আল-মামুন জানান, শিশু ধর্ষণের ঘটনা শুনে অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓