1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাইডেন জয়ী হলে আমাকে হয়তো দেশ ছাড়তে হবে: ট্রাম্প

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৯৯১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলে দেশে ছাড়তে হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

জর্জিয়া ও ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি যদি হেরে যাই, কী হবে ভাবতে পারেন? তখন কী করবো আমি? আমার তো মোটেও ভালো লাগবে না।

বাইডেন জয়ী হলে আমাকে হয়তো দেশ ছেড়ে চলে যেতে হবে। আমি জানি না। ’

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট পদপ্রার্থীর সঙ্গে লড়ছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘চিন্তা করতে পারেন, আমি যদি হারি, আমার পুরো জীবন আমি কী করবো? আমাকে বলতে হবে, রাজনীতির ইতিহাসে সবচেয়ে বাজে প্রার্থীর সঙ্গে হেরেছি আমি। আমি ভালো বোধ করছি না। ’

ট্রাম্প আরও বলেন, ‘আমি মনে করি না যে, আমি হারতে যাচ্ছি, কিন্তু যদি হেরে যাই, মনে হয় না, আপনারা আমাকে আর কখনো দেখতে পাবেন। ’

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ঠিক আগে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা।

সূত্র: দ্য হিল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓