1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন

ইন্দুরকানিতে মাদ্রাসার সুপারকে ঘুষের টাকা না দেওয়ায় শিক্ষকের এমপিও আবেদন পাঠাননি

  • প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

পিরোজপুরের ইন্দুরকানীতে চাহিদামত ঘুষের টাকা না দেওয়ায় শিক্ষকের এমপিও আবেদন পাঠান নি মাদরাসা সুপার। উল্টো শিক্ষককে হয়রানি করছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, উপজেলার উত্তর কলারন দাখিল মাদরাসায় গত ৪ সেপ্টেম্বর সহকারী সুপারিনটেনডেন্ট পদে যোগদান করেন আবুল কালাম নামের এক শিক্ষক।এমপিও করার জন্য মাদরাসা সুপার আলী হায়দার খান ওই শিক্ষকের কাছে ৫০ হাজার টাকা দাবী করেন।সেপ্টেম্বর মাসে এমপিও আবেদন করার কথা থাকলেও সুপার ঘুষের টাকা না পাওয়ায় এমপিওর আবেদন করেন নি।আবুল কালাম প্রথমে সুপারকে ২০ হাজার টাকা দেন।এমপিও সংক্রান্ত কোন কাগজপত্র আবুল কালামকে না দিয়ে সুপার বলেন যে তিনি এমপিও আবেদন করে দিবেন এবং অক্টোবর মাসের ৫ তারিখ সুপার আবুল কালামকে জানান যে তার এমপিও আবেদন করা হয়েছে।কয়েকদিন পর এমপিও কোন অবস্থায় আছে জানতে চাইলে সুপার জানান যে তার এমপিও মাদরাসা শিক্ষা অধিদপ্তর রিজেক্ট করেছে।কিন্ত মাধ্যমিক শিক্ষা অফিসে খোজ নিয়ে জানা গেছে আবুল কালামের আদৌ এমপিওর কোন আবেদন করা হয়নি। পরে সভাপতির জেরার মুখে সুপার এমপিও আবেদন করেন নি বলে স্বীকার করেছেন।ভূক্তভোগী শিক্ষক আবুল কালাম জানান, এমপিও করার জন্য সুপার আমার কাছে ৫০ হাজার টাকা চেয়েছেন।সুপারকে ২০ হাজার টাকা দিয়েছি। পুরো টাকা না দেওয়ার কারনে তিনি গত দুই মাস ঘুরিয়েও আমার এমপিও আবেদন করেন নি।এ ব্যাপারে মাদরাসার সুপার আলী হায়দারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ওই শিক্ষকের বিলের জন্য এমপিও কাগজ পাঠাতে হয় মাসের ৫ তারিখের মধ্যে।কিন্তু কাগজের একটি কম থাকায় সমস্যা হয়েছে। বিল এমপিও’র কাগজ পাঠানোর সময় ওই শিক্ষক আমার (সুপার) সাথেই ছিলেন।তার কাছে কোন টাকা চাওয়া হয় নি বা বিল পাঠানোর কথা বলে তার কাছ থেকে কোন টাকা নেয়া হয় নি।ওই মাদরাসার সভাপতি মো. শহিদুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এমপিও আবেদনের শেষ সময়ে কাগজ সেন্ট (পাঠানো) করা হয়েছে।কিন্তু শেষ সময়ে নেট বিজি (ব্যাস্ত) থাকায় নেট আবেদন নেয় নি।টাকা চাওয়ার কোন ঘটনা ঘটেনি। আমি (সভাপতি) ওই শিক্ষককে বলেছি টাকা টোকার কোন সমস্যা হলে আমি (সভাপতি) দেখবো।এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অলি আহাদ বলেন, এ ব্যাপারে এখনো আমাকে কেহ লিখিত অভিযোগ দেন নি।সংবাদকর্মীদের মাধ্যমে এমন খবর পেয়ে সংশ্লিষ্ট মাদরাসা সুপারকে ফোন দিয়েছি।অভিযোগকারী শিক্ষককে নিয়ে তাকে (সুপার) আসতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓