1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

অবরোধের দ্বিতীয় দিনে পিরোজপুরে বিক্ষোভ; রাস্তায় গাছ

  • প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে পিরোজপুরে বিক্ষোভ ও রাস্তা আটকে দেয়া হয়েছে।বুধবার (১ নভেম্বর) দুুপুরে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের উদ্যোগে জেলার পিরোজপুর-নাজিরপুর সড়কে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।এ ছাড়া একই দিন ওই সড়কের উপর গাছে গুড়ি ফেলে রাস্তা আটকে দেন অবরোধ সমর্থকরা।জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার জানান, ওই দিন সকালে তিনি সহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের জেষ্ঠ্য যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম সহ ছাত্র ও স্বেচ্ছা সেবকদলের কয়েক নেতাদের উদ্যোগে জেলার বিভিন্ন স্হানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন কর্মীরা।জেলা ছাত্রদলের সহ সভাপতি এসকে আল-আমিন বলেন, শহরের সাথে ঢাকা সহ বিভিন্ন স্হানে যোগাযোগ বিচ্ছিন্ন করতে পিরোজপুর-ঢাকা সড়কে ছাত্রদলের উদ্যোগে গাছ ফেলে চলাচল আটকে দেয়া হয়েছে।এ ছাড়া পিরোজপুর হয়ে বাগেরহাট-খুলনা এবং পিরোজপুর-বরিশাল সড়কের বিভিন্ন স্হানে নেতা-কর্মীরা পিকেটিং করেন।জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশের গনতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের দাবীদে সারা দেশের ন্যায় পিরোজপুরে অবরোধ চলছে।এ অবরোধকে থামাতে পুলিশ জেলার বিভিন্ন স্হান থেকে এ পর্যন্ত শতাধীক বিএনপির নেতা-কর্মীকে আটক করেছেন।অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে এমন আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓