1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বাকেরগঞ্জে নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদায় বরিশালের বাকেরগঞ্জে জেলহত্যা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাকেরগঞ্জ পৌর মেয়র ও বরিশাল-৬ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী লোকমান হোসেন ডাকুয়া।শ্রদ্ধা জানানো শেষে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও আছর বাদ র‌্যালি অনুষ্ঠিত হয়।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামিলীগ সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, সৈয়দ মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ, সদস্য বরুন কুমার সাহা, পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর মোকলেছুর রহমান, পৌর যুবলীগ সভাপতি ও ২নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক কাউন্সিলর আবুল কালাম, পৌর যুবলীগ দপ্তর সম্পাদক কাউন্সিলর খান মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষকলীগ সভাপতি, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান খান, সাধারণ সম্পাদক রঙ্গশ্রী ইউপি সদস্য মুজিবুর রহমান মোল্লা, উপজেলার শ্রমিকরীগ সভাপতি আবুল কালাম ডাকুুয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সহ-সভাপতি সাজ্জাদ উর রহমান খাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলকাস হোসেন,প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম রিজু, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মুহিদুল ইসলাম মিরাজ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন, পৌর ছাত্রলীগ সভাপতি কাওছার আহমেদ,কলশকাঠী ইউনিয়ন চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার, পাদ্রীশিবপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, ভরপাশা ইউনিয়ন চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন, বরিশাল জেলা পরিষদ সাবেক সদস্য মাসুদ আলম খান,কাউন্সিলর সুজন দেবনাথ।আলোচনাসভা শেষে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর আত্মার প্রতি মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓