1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী যুবলীগ।শনিবার (১১ নভেম্বর) বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।এর আগে উপজেলা পরিষদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে র্যালীটি শেষ হয়।র্যালী শেষে আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলক কর্মকারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার ও মাহাফুজুর রহমান শাওনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না।এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, সহ-সভাপতি দেলোয়ার হোসাইন তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি কাজী মাছুদ ইকবাল,সুনীল কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সংগীতা সমদ্দার, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজমল হোসেন সরদার, কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি রাজু তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ইসহাক আলী খান পান্না বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার পর থেকেই দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভুমিকা পালন করেছে যুব এই সংগঠনটি।বঙ্গবন্ধুর আদর্শের পথ অনুসরণ করেই যুবলীগের নেতাকর্মী দেশ ও জাতির জন্য কাজ করে যাবে।সর্বদা তিনি যুবলীগের পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓