1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

নারায়ণগঞ্জ কিংবদন্তি শ্রমিক নেতা কমরেড শফিউদ্দিন আহমেদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ নাসিক ৮নং ওয়ার্ডস্থ পাঠানটুলী পৌর কবরস্থানে চিরশায়িত কিংবদন্তি শ্রমিক নেতা কমরেড শফিউদ্দিন আহমেদ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির নেতৃবৃন্দ।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কিংবদন্তি শ্রমিক নেতা কমরেড শফিউদ্দিন আহমেদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড হাফিজুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ সম্পাদক কমরেড হিমাংশু সাহা, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড গোলাম মোস্তফা সাচ্, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সদস্য সচিব এইচ রবিউল চৌধুরী, কমরেড মাইন উদ্দিন বারী, কমরেড সুনীল দত্ত, কমরেড ওহাহিদুজ্জামান, করেড মাসুম আহমেদ, জাহাঙ্গীর খোকনসহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কমরেড শফিউদ্দিন আহমেদের বড়ছেলে মোহাম্মদ রফিক।পুষ্পস্তবক অর্পণ শেষে কবরস্থানের দ্বায়িত্বে থাকা মাওলানা মোহাম্মদ হারুনর রশীদ নেতৃত্নে দোয়া ও মোনাজাত সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓