1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মিধিলি

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৩৩২ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিধিলি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে।ঘূর্ণিঝড়টি এখন দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে পটুয়াখালী এলাকায় এখন অবস্থান করছে।শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল চারটার দিকে আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এলাকায় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মিধিলি উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বিকাল ৩টায় উপকূল অতিক্রম করেছে।ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে পটুয়াখালী ও এর কাছাকাছি এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে।এটি স্থলভাগের ভেতরে আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে।মিধিলি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা বন্দরে দেয়া সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সাধারণ সতর্কতা সংকেত দেয়া হয়েছে।চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সাধারণ সতর্কতা সংকেত দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓