1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করলো ছাত্রলীগ

  • প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে চলমান অবরোধ আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাসে পড়া সাধারণ মানুষের মাঝে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।তারা কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে শাক-সবজি কিনে তা কম দামে বিক্রির ব্যবস্থা করেছে। এর মাধ্যমে সাধারণ ভোক্তারা সঠিক দামে সবজি কেনার সুযোগ পাচ্ছেন।শনিবার (১৮ নভেম্বর) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত ডাকবাংলো মোড়ে এ কর্মসূচি পালন করেন সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ।জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি কাউখালী মহাবিদ্যালয় ছাত্রলীগ কমিটির সভাপতি মোঃ রাজু তালুকদার বলেন, এক শ্রেণীর ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।সেই সব ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই আয়োজন।মূলত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি।সবজির বাজারে অস্থিতিশীলতা কাটাতে ছাত্রলীগের সুলভ মূল্যে সবজি বিক্রির এই উদ্যোগ অব্যাহত থাকবে।কলেজ কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জিতু বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি তাদের উৎপাদিত শাক-সবজি কেনা হয়েছে।কৃষকরা যেমন ন্যায্যমূল্য পাচ্ছেন ঠিক তেমনি সঠিক দামে ভোক্তারা এসব সবজি পাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓