1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

মুন্সীগঞ্জে ডেলটা লাইফের ৩৭তম বর্ষপূর্তি উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৪৬৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ ডেলটা জীবন :সমৃদ্ধ জীবন -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সময়ের বিবর্তনে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের প্রতিষ্ঠার ৩৮তম বছরে পদার্পণ করেছে।৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার(১৯ নভেম্বর) ডেলটা লাইফের মুন্সীগঞ্জ কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ রহমত উল্লাহ দিদার,মুন্সীগঞ্জ জেলার জেনারেল ম্যানেজার সামসুল আরফিন সোহেল, ডেপুটি জেনারেল ম্যানেজার রাসেল পোদ্দার,অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম,পরিমল পাতর, আলমাছ বেপারী,ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হাকিম, সাইফুল ইসলাম নিকছন, মোজাফফর হোসেন,আবুল কালাম,খালেদ হোসেন স্বপন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আস্থা, নিয়মানুবর্তিতা,প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার শীর্ষ অবস্থানে থেকে বিরল দৃষ্টান্ত স্থাপনপূর্বক একটি স্মার্ট জীবন বীমা কোম্পানির উদীয়মান রোল মডেল হিসেবে অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশের বীমা শিল্পে ভিন্ন মাত্রা যোগ করেছে।ডেলটা লাইফের আধুনিক ও গুণগত মার্কেটিং,আকর্ষণীয় ও উদ্ভাবনমূলক বীমা পরিকল্প প্রণয়ন,ব্যাপক প্রচার-প্রচারণার লক্ষ্যে ব্র্যান্ডিং,স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যানিং, গবেষণা ও উন্নয়ন,যাচাই প্রক্রিয়া অনুসরণ, টেকসই কর্মপন্থা প্রণয়ন, দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন কর চলছে।উল্লেখ্য,ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি কমপ্লায়েন্সের ক্ষেত্রে শতভাগ নিয়ম ও নীতিমালাসমূহ পুংখানুপুংখভাবে পরিপালনে আপোষহীন। ডেলটা লাইফের ১ কর্মদিবসে বীমা দাবি নিষ্পত্তিসহ দাবি পরিশোধের হার ৯৯.৫%, রিনিউয়ালের হার ৮০% এর অধিক।এছাড়াও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার খরচ বীমা আইন অনুযায়ী অনুমোদিত ব্যয়সীমার মধ্যে সীমিত রাখার ক্ষেত্রেও ডেলটা লাইফ উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓