1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু কুরবানি ঘিরে হাতুড়ির শব্দ আর আগুনের উত্তাপে মুখরিত ঝালকাঠির কামার পাড়া সিরাজদিখানে শিশু রামিসা ও আছিয়া ধর্ষণ এবং হত্যাকারীর দাবীতে মানববন্ধন প্রেসক্লাব গলাচিপার নতুন কমিটি ঘোষণা ঈদ কে ঘিরে অস্থির মসলার বাজার। বাজার মনিটরিং দুর্বলে সুযোগ নিচ্ছেন ব্যাবসায়ীরা কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষা কর্মকর্তা আহত কাউখালীতে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গজারিয়ায় সালিশে সংঘর্ষে আহত দুই গজারিয়ায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে মারধর, সংঘর্ষে আহত ২

কাউখালীতে রাসপূর্ণমা উৎসবের র‌্যালি থেকে ৪ নারী ছিনতাইকারী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে রাস পূর্ণমা উপলক্ষ্যে কেন্দ্রীয় শ্রী গুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা দূর্গা প্রসন্ন পরহাস্যদেবের ৫ দিন ব্যাপি আবির্ভাব উৎসবের ১ম দিন মঙ্গলবার (২৮ নভেম্বর) বর্নাঢ্য আনন্দ র‌্যালির ভিতরে মহিলা ভক্তদের স্বর্ণের চেইন ছিন্তাই কালে ৪ নারী ছিন্তাইকারীকে ভক্তরা আটক করে থানা পুলিশে সোপাদ্দ করে। এরা হলেন ঢাকার আলিয়াপুরের সুরাত আলী মীরের স্ত্রী তাসলিমা বেগম (৪০), একই এলাকার আনিস মিয়ার স্ত্রী শিরিনা বেগম (৩৫), রুস্তুম আলীর স্ত্রী সুফিয়া বেগম (৪০), জোস্না বেগম (২৬)। এরা হিন্দুদের কাপড় শাখা, সিঁদর পরে হিন্দু সেজে র‌্যালির ভিতরে ঢুকে হিন্দু নারীদের সাথে মিলে মিসে সুযোগ বুঝে নারীদের গলার স্বার্ণের চেইন ছিনতাই করে।এসময় উপজেলার বঙ্কিম সাহা নামক এক ভক্তের স্ত্রীর চেইন ছিনতাই করে নিয়ে যায়।পাশে আর এক নারী ভক্তের যখন চেইন ছিনতাই করতে যায় তখন ভক্তরা তাদের হাতে নাতে ধরে ফেলে।পরে তাদেরকে থানা পুলিশে কাছে সোর্পদ্দ করে।পুলিশ এখন পর্যন্ত ছিনতাই হওয়া চেইন উদ্ধার করতে পারেনি।এ ব্যাপারে শ্রী গুরু আশ্রমের ব্যবস্থাপনা কমিটির এক সদস্য শ্রী সুনিল কুন্ডু জানান আটককৃতদের থানায় সোর্পদ্দ করা হয়েছে।আশ্রামের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া বলেন, আশ্রম কতৃপক্ষ ছিনতাইয়ের অভিযোগে ৪ মহিলাকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন।এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓