1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

মনোনয়নপত্র সংগ্রহ করলেন সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে এ পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ বিভিন্ন দলের ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী উপ-মহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস তার দলের নেতাকর্মী ও ভক্ত-অনুরাগীদের নিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রির্টানিং অফিসার ফারিহা তানজিনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।পরে তিনি উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন।এসময়ে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার ও সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, ১ নং নির্বাহী সদস্য কল্যান কুমার চন্দ, যুগ্ম সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব হাজারী, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, সহ আরো অনেকে।এর আগে সোমবার সকালে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দুইবারের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার ইউনুসের পক্ষে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনসহ নেতৃবৃন্দ উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।ওইদিন সকালে জাকের পার্টির গোলাপফুল প্রতীকের প্রার্থী স্বপন মৃধা (মাহামুদ) তার নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।দুপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম টুটুলের পক্ষে উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফাইয়াজুল বালী ফারাহিন ও সাধারণ সম্পাদক এবং উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সীমা রানী শীলের নেতৃত্বে নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেন।এদিকে উজিরপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার এ আসনে তৃণমূল বিএনপির সোনালী আশ প্রতীকের প্রার্থী শাহজাহান সিরাজ বরিশাল জেলা রির্টানিং অফিসারের কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓