1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন গজারিয়া ৫৪ বছর পর আক্ষেপ গুচিয়ে ইতিহাস গড়লেন কামরুজ্জামান রতন ময়মনসিংহ-২ আসনে জামায়াত জোটের মুফতি  মুহাম্মদুল্লাহর জয় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সৈয়দ রেফাত আহমেদ কুষ্টিয়ার চার আসনের মধ্যেই ৩ টি জামায়াত,১ টি বিএনপি মুন্সীগঞ্জে ৩ টি আসনে বিএনপি প্রার্থীদের জয়লাভ পটুয়াখালী-৩ রাজপথ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন ভিপি নুরুল হক নুর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ভাই ‘ট্রাকে’ উঠলে, দলীয় পদ-পদবী ফিরিয়ে আনার ব্যবস্থা করব – নুরুল হক নুর কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন

উজিরপুরের ১৮১ শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদা চাইলেন শিক্ষা অফিসার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে

বরিশাল জেলার উজিরপুর উপজেলার প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ ই ডিসেম্বর উপলক্ষে ৪০০ টাকা করে চাঁদা নির্ধারণ করে দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।বিষয়টি উজিরপুর উপজেলার গুঠিয়া ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার শাহনাজ শিল্পী ফেসবুক মেসেঞ্জারের আইডি থেকে শিক্ষকদের গ্রুপে এ সংক্রান্ত একটি নোটিশ শেয়ার করলে বিষয়টি,উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ক্ষোভে ফেটে পড়েন এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করতে থাকেন।বিষয়টি নিয়ে শিক্ষকদের মাঝে তোলপার সৃষ্টি হয়।পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক মাস্টার, বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ মামুন হোসেন সহ একাধিক প্রধান শিক্ষক জানান ,১৬ই ডিসেম্বর উপলক্ষে আমাদের ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা প্রত্যেক বিদ্যালয়কে ৪০০ টাকা করে দিতে হবে বলে মৌখিক নোটিশ জানান।তবে গুঠিয়া ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তার বিষয়টি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে শেয়ার করেছেন তা আমরা দেখেছি।তিনি জানান উজিরপুরে ১৮১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর তাতে মোট টাকা পরিমাণ দাঁড়ায় ৭২,৪০০ টাকা। এ বিষয়ে শিক্ষকরা জানান জেলার অন্যান্য উপজেলায় খোঁজখবর নিয়ে জানা গেছে তাদের শিক্ষা অফিস থেকে এ ধরনের কোন নোটিশ নেই।এ বিষয়ে উজিরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহনাজ শিল্পীক জানান আমি কোন টাকা তুলছি না, উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে এ খুদে বার্তা দিয়েছি।উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক বিদ্যালয়ে ৪০০ টাকা ধার্য করা হয়েছে, আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓