1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

পবিপ্রবিতে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রাথমিক ও সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পবিপ্রবির ২টি কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।পটুয়াখালী জেলার মোট ৪১টি কেন্দ্রের মধ্যে পবিপ্রবির প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে মোট ৩ হাজার আবেদনকারীর আসন বিন্যস্ত ছিলো।এর মধ্যে প্রশাসনিক ভবনে ১০৬৫ জন ও একাডেমিক ভবনে ১০২১ জন আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণ করেন।পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।পবিপ্রবি কেন্দ্রের সচিব আবু সুয়েম বলেন,”প্রাথমিকের শিক্ষকরা দেশের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। আর সেই প্রাথমিকের শিক্ষকদের নিয়োগ পরীক্ষায় আমাদের বিশ্ববিদ্যালয়ও অংশ হয়েছে এটা একটা সুন্দর বিষয়। আমরা সফলভাবে এর কার্যক্রম সফল করতে পেরেছি, তাই সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।জানা যায়, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রাথমিক ও সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষা হয়।প্রথম পর্বে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলার ৫৩৫টি কেন্দ্রে সকাল ১০টা থেকে এক ঘণ্টার এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পর্বের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓