1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত হলো ঝিকুট ফাউন্ডেশন শিক্ষা সেমিনার

  • প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে ঝিকুট ফাউন্ডেশন শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ ডিসেম্বর)বিকেল ৩ টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীসহ ২৪ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।ঝিকুট ফাউন্ডেশনের আয়োজেনে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ।জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঝিকুট ফাউন্ডেশন মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক আতিকুর রহমান(নয়ন)এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালখানগর কলেজের অধ্যক্ষ মোঃ সফিউদ্দিন হাওলাদার, ইসলামপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ জহুরুল হক,আলি আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন চান মন্ডল, সিরাজদি খান প্রেসক্লাবের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, মানবাধিকার কর্মী ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা হুমায়ুন কবির সাগর,সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন প্রমুখ।সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশার।অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন-বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মোঃসোহান হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত শিক্ষার্থী পূজা দেবনাথ,বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সুমাইয়া আক্তার,রিক্তি দাস,তপু রায়হান, সামিয়া আক্তার,মীম আক্তার, ইসরাত জাহান ইভা এবং সাদিয়া আলম,মালখানগর কলেজের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মুমতাহিনা, মহিমা দেওয়ান, সুমাইয়া আক্তার, সাদিয়া ইসলাম,অথৈ আক্তার তানিসা এবং মোঃফাহিম,আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী লায়সা আক্তার এবং ফারহানা আক্তার মিম,ইসলামপুর কামিল মাদরাসার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, মালিহা বুশরা ত্বহবা এবং মারজিয়া আক্তার।এছাড়া ঝিকুট ফাউন্ডেশনের সেরা পাঁচ সদস্যের মধ্যে সেরা দলনেতা হিসেবে সোভন সারোয়ার, সেরা দায়িত্বশীল হিসেবে তানিয়া ইসলাম প্রিয়া,সেরা সদস্য সংগ্রহকারী হিসেবে শেখ বাধন,সেরা অনলাইন একটিভিস্ট হিসেবে আবির আহসান এবং সেরা তরুণ সদস্য হিসেবে তানজিল আহসান রাতুলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓