1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

পিরোজপুরে দিন মজুরের স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর শহরে এক দিন মজুরের স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে শহরের মুর্শিদবাড়ী সড়কের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।ঘটনার শিকার ভূক্তভোগী (তৃপ্তি মিস্ত্রী, ২৮) জানান, রাত সাড়ে তিনটার দিকে তার দিনমজুর স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে, কয়েক যুবক তার ঘরে প্রবেশ করে।এরপর তার স্বামী ঘরে ঢোকার পর তার হাত পা বেধে ফেলে।পরবর্তীতে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে সংঘবদ্ধ চক্রটি।ঘটনার সময়ের ভিডিও চিত্র একটি মোবাইলে ধারণ করে নিয়ে যায় তারা।পরবর্তীতে সকালে ওই নারী বিষয়টি প্রতিবেশীদের জানানোর পর খবর পেয়ে পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্হলে ছুটে যান।পূর্বে ওই এলাকায় এ ধরণের ঘটনা ঘটেনি বলে জানান স্হানীয়রা।তাই এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।ওই নারীকে ধর্ষণের চেষ্টা হয়েছে বলে জানান পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান।তবে সিসি টিভির ফুটেজ দেখে ঘটনার সাথে যুক্তদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।এছাড়া এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓