1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ মঠবাড়িয়ায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন ঝালকাঠির শ্মশান ঘাট এলাকায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই, আহত ২ ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

ফাতেমা আক্তার মাহমুদা ইভা ঢাকা :

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বৃহস্পতিবার (১৪ ইং ডিসেম্বর) সকালে মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন মোল্লাহ এবং সাধারণ সম্পাদক এম মনির হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে এ সময় শহিদ মিনারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মিরপুর রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ রিপোর্টার্স সময় উপস্থিত ছিলেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি কাজী শরিফ নেওয়াজ (লালন), যুগ্ম সাধারণ সম্পাদ মোঃ ইস্রাফিল, অর্থ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিচ মাহমুদ লিমন, দপ্তর সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম সবুজ, মোঃ খোকন, মোঃ মনির হোসেন, মোঃ শফিক, মোঃ ইদ্রীস, মোঃ সুজন, কাকলী ও নুররেজাসহ আরও প্রোমুখ উপস্থিত ছিলেন।মোঃ আলী আফজাল আকাশ, মহিলা বিষয়ক সম্পাদক রাবিয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য সহিদুল ইসলাম সাগর, মোঃ মাজেদুল ইসলাম সবুজ।শহীদ মিনারের পাদদেশে সভায় সভাপতি মোঃ জাকির হোসেন মোল্লাহ বলেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা করেছিল বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করতে।বাঙালি জাতি সশস্ত্র যুদ্ধে যখন বিজয়ের দ্বারপ্রান্তে তখনই ইতিহাসের এই ভয়াবহ হত্যাকাণ্ড হয়।ঘাতকরা বুঝতে পেরেছিল তারা তাদের অপকর্মে সফল হবেন।কিন্তু ইতিহাসের অমোঘ অপরিহার্য পরিণতি অনুযায়ী তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি।এই নীলনকশার প্রধান পরিকল্পকদের বিচারিক কার্যক্রমের মাধ্যমে আদালতের রায়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে জাতিকে দায়মুক্ত করেছেন।তবে বাঙালিকে মেধাশূন্য করার জন্য এখনো চক্রান্ত হচ্ছে, নতুন প্রজন্মকে বিপথগামী করে তাদের চরিত্র হননের অপচেষ্টা চলছে। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও পাকিস্তানী হানাদার বাহিনীর দোসররা কতজন বুদ্ধিজীবীকে হত্যা করেছিল তার সঠিক পরিসংখ্যান এখনো তৈরি হয়নি।তবে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রাথমিকভাবে এক হাজারেও বেশি।এরা আমাদের শ্রেষ্ঠ মানসসম্পদ।আমি সরকারের কাছে আহ্বান জানাই, বুদ্ধিজীবী হত্যার সঙ্গে সরাসরি জড়িত এখনো অনেকে বিদেশে পলাতক রয়েছে।তাদেরকে ফিরিয়ে এনে আদালতের রায়ে প্রদত্ত সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক।সাধারণ সম্পাদক এম মনির হোসেন বলেন, এর বিরুদ্ধে নতুন প্রজন্মকে সচেতন করে আমাদের আগামী ও ভবিষ্যতকে নিরাপদ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓