1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পবিপ্রবিতে মহান বিজয় দিবস-২০২৩ পালিত

  • প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে দিবসটি পালন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলার পাদদেশে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা,পবিপ্রবি সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ, কর্মচারী পরিষদ, সৃজনী বিদ্যানিকেতন, উদীচী শিল্পী গোষ্ঠী, বাধঁন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয় দিবস প্যারেড স্কয়ারে সৃজনি বিদ্যানিকেতন এর ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিজয় দিবস প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং তাদের বিভিন্ন ডিসপ্লে উপভোগ করেন।৯টা ৩০মিনিটে বিজয় দিবসের শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও ৯টা ৪৫ মিনিটে শিশু-কিশোর প্রতিযোগিতা, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা,দুপুর ১টা ৩০মিনিটে দোয়া ও প্রার্থনা, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৭তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓