1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ-৩ আসনের চরকেওয়ার ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকদের বিরুদ্ধে।তবে অভিযোগ অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।ওই ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।ওই ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচনী ক্যাম্পের সমন্বয়ক মিলন ফকির অভিযোগ করেন, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে তারা নির্বাচনী ক্যাম্পে কার্যক্রম শেষ করে রাতে বাড়ি ফিরে যান।পরে গভীর রাতে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহার গাজী লোকজন নিয়ে এসে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে ও সাউন্ডবক্স নিয়ে যান।অভিযোগ অস্বীকার করে মোতাহার গাজী বলেন,‘আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।নৌকা শেখ হাসিনার। আমি নৌকার লোক হয়ে কী কারণে নৌকার ক্যাম্প ভাঙচুর করব।নৌকার প্রার্থী আমার পছন্দ না।আমি তাকে ভোট দিব না।স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিব।কিন্তু আমি আমি ক্যাম্প ভাঙচুরের সঙ্গে জড়িত না।এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আমিনুল ইসলাম জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓