1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ইন্দুরকানীতে জাল কাজগপত্র দিয়ে জমি রেজিষ্ট্রির চেষ্টার অভিযোগে গ্রেফতার-২

  • প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানীতে ভূয়া নামজারি ও দাখিলা দিয়ে দলিল রেজিষ্ট্রেশন করতে গিয়ে দলিল লেখক সহ গ্রেফতার-২ জন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী স্বপন কুমার বাদী হয়ে দলিল লেখক রেজাউল গাজী সহ ৩জনকে আসামী করে ইন্দুরকানী থানায় জালিয়াতি মামলা দায়ের করেন।পরে অভিযোগের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করে।জানা যায়, ইন্দুরকানী সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক রেজাউল করিম গাজী মঙ্গলবার সাব-রেজিস্ট্রার কার্যালয় একখানা দলিল রেজিষ্ট্রি করার জন্য কাগজপত্র দাখিল করেন।জমাকৃত কাগজপত্র যাচাই বাছাই করে নামজারী ও দাখিলার কাগজ ভূয়া প্রমানিত হয়।সাব-রেজিস্ট্রার অফিস থেকে বিষয়টি ইন্দুরকানী থানা পুলিশকে জানালে দলিল লেখক মোঃ রেজাউল করিম গাজী ও গৃহিতা মোঃ আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়।পরে কৌশলে পালিয়ে যান দাতা রিজিয়া বেগম।দাতা রিজিয়া বেগম জানান, আমার কাছ থেকে দলিল লেখক মোঃ রেজাউল করিম গাজী কাগজপত্র ঘুচিয়ে দেওয়ার কথা বলে নামজারী বাবদ ৯ হাজার ও জমির দাখিলার জন্য ২ হাজার টাকা নিয়েছে।আমি এই ভূয়া কাগজপত্র বিষয় কিছুই জানিনা।ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ইন্দুরকানী সাব-রেজিষ্ট্রি অফিস থেকে একটি প্রতারনা মামলা দেওয়া হয়েছে।উক্ত মামলায় আটক দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে, এদের বিরুদ্ধে আরো প্রতারনার অভিযোগ রয়েছে।বুধবার দুপুরে তাদেরকে পিরোজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓