1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

যেখানে অন্যায অত্যাচার অবিচার সেখানে কথা বলতে রাজনীতি করতে এসেছি….শামীম ওসমান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৩ বার পড়া হয়েছে

ফাতেমা আক্তার মাহমুদা ইভা নারায়ণগঞ্জ ঃ

ভোট ভিক্ষা চাই না আমি কোথায়ও, আমি ভিখারী নই। সেই নাটক আমি করতে পারি না সেই নাটক।যেখানে অত্যাচার,যেখানে অন্যায়, যেখানে অবিচার সেখানে কথা বলতে রাজনীতি করতে এসেছি।আমি রাজনীতি করছি সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্য।আমি রাজনীতি করতে আসি নাই যে ধান্দাবাজি করার জন্য।অনুরোধ করছি আজকে মা বোন ও সবাইকে ঘুম থেকে জেগে উঠার জন্য। কে বা কাহারা গাড়িতে আগুন দিচ্ছে এবং ট্রেনে আগুন দিয়ে মানুষকে হত্যা করছে।আর দেশের মানুষ নাশকতা করে ফেরারী জীবন কাটাচ্ছে, দেশের বাহিরে বসে হুকুম করবে।সময়ে মানুষ কত অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে, বিএনপি ক্ষমতা থাকা কালীন তা ভাষায় প্রকাশ করা যাবে না।শিশু বাচ্চাদের দিয়ে দেহ ব্যবসা করে টাকা কামিয়ে নিয়েছে।নারায়ণগঞ্জে পতিতালয়ে।সেই টাকার শাড়ি কাপড় খালেদা জিয়া গ্রহণ করেছে।বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধায় নারায়ণগঞ্জ সদর উপজেলার মুসলিমনগর নয়াবাজার আওয়ামী লীগের আয়োজনে নৌকার প্রার্থী শামীম ওসমানের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।একে এম শামীম ওসমান আর বলেছেন, ফুল গাছ লাগালে ফুল পাবেন তেমনি ৫ একটা ফল গাছ বছরের জন্য লাগিয়ে পরিচর্যা করলে ৫ বছর পর ফল খেতে পারবেন এবং ফুল গাছ লাগালে ফুল পাবেন।আর সেটা নিয়মিত ফল ও ফুল পাবেন। কিন্তু কলাগাছ লাগালে শুধু কলাই পাবেন।তাই বুজে শুনে গাছ রোপন করতে হবে।তাহলেই ফল খেতে পারবেন এবং ফুলের সুবাস নিতে পারবেন, তপমনি একজন জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে সেই ভাবে চিন্তা করা উচিৎ।তিনি আরো বলেন, শামীম ওসমান বলেন, আমি ওমরা পালন করতে গিয়ে ওয়াদা করে এসেছি।নির্বাচনের পর মাদক সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু এবং মেয়েদের উত্যক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামবো। সমাজ থেকে মাদকমুক্ত করবো।সেই চিন্তা মাথায় নিয়ে মাদক বিরোধী কাজ করছি। সমাজের কিট, কোন ভাবে তাদেরকে ছাড় দিবো না।এই সময় উপস্থিত ছিলেন ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সুযোগ্যদর মাত্র পুত্র নয়ন মনি আয়ান ওসমান, উঠার বৈঠকে এনায়েতনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক জাহাঙ্গীর হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল, আওলাদ হোসেন, স্থানীয় মহিলা নেত্রী আসমা আকতার রিতা, লিপি, আব্দুল জলিল মেম্বার, আকতার হোসেন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓