1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জে নৌকা প্রতীকের মিছিল থেকে প্রার্থীর ক্যাম্পে হামলা

  • প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৪ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ শহরে নৌকা প্রতীকের মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থী মো:ফয়সাল বিপ্লবের(কাঁচি প্রতীক) ক্যাম্পে ভাংচুর ও উপজেলা ভাইস চেয়ারম্যানের ভাইকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে শহরের জগদ্বাত্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেলের ভাই মিজানুর রহমান জানান, বিকেলে শহরের জগদ্বাত্রী পাড়া এলাকার বঙ্গবন্ধু সড়কের পাশে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পে তিনিসহ বেশ কয়েকজন সমর্থক বসে ছিলেন।ক্যাম্পে সাউন্ড বক্সে কাঁচি প্রতীকের গান চলছিলো।এসময় শহরের থানারপুল এলাকা থেকে ওই সড়ক হয়ে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা “নৌকা নৌকা নৌকা”-শ্লোগান দিয়ে মিছিল করতে করতে ক্যাম্পের সামনে আসে।এক পর্যায়ে ক্যাম্পের সাউন্ড বক্স, ককসিটের বানানো কাঁচি প্রতীক,চেয়ার ভাংচুর করে।তিনি দাবী করেন,ভাংচুর ঠেকাতে তিনি এগিয়ে তাকে বেধড়ক মারধর করে।পরে কাঁচি প্রতীকের সমর্থকদের গালাগাল ও হুমকি- ধামকি দিয়ে নৌকা প্রতীকের সমর্থকরা মিছিল করতে করতে চলে যায়।সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন,এ ধরনের ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি।তবে ঘটনাটির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓