1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

মুন্সীগঞ্জে সুষ্ঠু ভোটের জন্য যত বাহিনী দরকার,সব নামানো হয়েছে…..মুন্সীগঞ্জে ইসি আলমগীর

  • প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৮ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু করার জন্য যতরকম বাহিনী দরকার,সব নামানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার(ইসি) মোহাম্মদ আলমগীর।রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে জেলার ৩টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।ইসি আলমগীর বলেন,জাতীয় নির্বাচনে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে,সে বিষয়ে নির্বাচন কমিশন সোচ্চার রয়েছে।কারো যেন সম্মানহানি না হয়।তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিক সম্মানিত, প্রত্যেক প্রার্থী ও তাদের সমর্থকরা সম্মানিত।এ দেশের প্রত্যেক মানুষ সম্মানিত।তাই কেউ যেন কারো সম্মানে আঘাত না করে।তিনি আরও বলেন,নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে ভোটারদের কোনো ভয় নেই।ভোট সুষ্ঠু করার জন্য যতরকম বাহিনী দরকার,সব বাহিনী নামানো হয়েছে।মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো:আবুজাফর রিপন বিপিএএ সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার মো:আসলাম খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓