1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

মুন্সীগঞ্জে বেড়েছে শীতের প্রকোপ

  • প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৪০০ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ পৌষের শেষে হিমেল হাওয়ায় মুন্সীগঞ্জে বেড়েছে শীতের প্রকোপ।বিকালের পর থেকে শুরু হয় হিমেল বাতাস,সন্ধ্যা থেকে পড়তে থাকে ঘন কুয়াশা।সকালে ও রাতে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে মুন্সীগঞ্জ।আর হিমেল হাওয়ার কনকনে শীতে কাঁপছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। অসহায় মানুষের পাশে দাঁড়ান।নির্বাচন শেষ হওয়ার পর দেখা মিলছে না নেতাদের।জনগণ থেকে পিছিয়ে গেছেন,দাবি সুশীল সমাজের।মুন্সীগঞ্জে শীত ও ঘন কুয়াশায় ঘর বন্দি,মানুষের মাঝে বিরাজ করছে নানা শঙ্কা।কুয়াশা থাকায় কর্মহীন হয়ে পড়া মানুষ গুলো পড়েছেন বিপাকে।নির্বাচনের আগে জনগণের পাশে থাকলেও নির্বাচনের পরে তাদের আর দেখাই মিলছে না।নির্বাচনের পর ঘর থেকে বের হচ্ছেন না জেলার অধিকশং জনপ্রতিনিধি,রাজনীতিবিদ ও সমাজ সেবক।এনিয়ে সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এই শীতে জনপ্রতিনিধি জনগণের পাশে থাকবে এমনটাই আশা করে জনগণ।জনগণ থেকে নিজেদের দূরে রেখেছেন, জনপ্রতিনিধি দাবি করার অধিকার তাঁদের নেই।মনে করেন সুশীল সমাজ।এলাকাবাসী জানায়,এই নেতাদেরই ভোটের সময় জনগণের জন্য জীবন দিয়ে দেয়ার ঘোষণা পর্যন্ত দিয়ে ছিলেন।স্বাভাবিক অবস্থায় জনপ্রতিনিধিদের কিছু রুটিন কাজ করলেই চলে।কিন্তু যখন দেশে দুর্যোগ আসে,সেটি হতে পারে প্রাকৃতিক কিংবা মানব সৃষ্ট, তখন জনপ্রতিনিধিদের বাড়তি দায়িত্ব পালন করতে হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓