1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পিরোজপুরে মাদক মামলায় হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি

  • প্রকাশিত: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের আদালতে একটি মাদক মামলার হাজিরা দিতে এসে আদালত চত্ত্বর থেকে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় ফয়সাল শেখ (৩২) নামের এক যুবক।পরে পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকের সহ একাধীক মামলার আসামী ফয়সাল শেখকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার ফয়সাল শেখ পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার ফারুখ শেখের পুত্র।শনিবার (২০ জানুয়ারী) বিকেলে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান সংবাদ কর্মীদের।পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) পিরোজপুর আদালতে একাধীক মাদক মামলার আসামী ফয়সাল শেখ একটি মাদক মামলার হাজিরা দিয়ে ফেরার পথে আদালতে কর্মরত পুলিশ সদস্য মেহেদী হাসানের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে পালিয়ে যায়।পরে পুলিশ তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার সহযোগীতায় আসামী ফয়সালকে সনাক্ত করে।পরে থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে আসামী ফয়সাল শেখকে গ্রেপ্তার করে এবং আসামীর দেয়া তথ্যমতে সদর উপজেলার মূলগ্রাম এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।এ ঘটনায় পিরোজপুর সদর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।সংবাদ সম্মেলনে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓