1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম পিরোজপুরের শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী রোকেয়া হাসেম কুল চাষে ঝালকাঠির ইসমে আজমের সফলতা নেছারাবাদে সৌদি বাদশার উপহারের খেজুর মাদরাসা ও এতিমখানায় বিতরণ

কাউখালীতে ডেন্টাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে ডেন্টাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন।সোমবার (২২ জানুয়ারী) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বায়েজিদুর রহমান নেতৃত্বে বিভিন্ন ডেন্টাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানাযায়, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন,২০১০ ও মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুসারে উপজেলার মা ওরাল হেলথ কেয়ার, সিদ্দিকি ডেন্টাল কেয়ার ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে তাদেরকে সতর্কীকরণ করেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জননডাঃ ইশতিয়াক আহমদ আব্বাসী অনিক, স্যানিটারী ইন্সপেক্টর এস,এম, ইলিয়াস উদ্দিন ও কাউখালী থানা পুলিশের টীম।কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক গুণগত স্বাস্থ্য সেবা নিশ্চিতে পর্যায়ক্রমে উপজেলার সব ক্লিনিক, ডেন্টাল কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓