1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গজারিয়া শত্রুতা করে নার্সারিতে দেশী বিদেশী দুই শতাধিক গাছ কর্তন

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা শত্রুতা করে বকুল সম্বার নার্সারির দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।এতে করে অন্তত ২লক্ষ ৮০ হাজার টাকার ওপরে ক্ষত হয়েছে বলে দাবি করেছে নার্সারির কর্তৃপক্ষ।গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি কলেজ সংলগ্ন বকুল সম্বার ওই নার্সারিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন নার্সারি মালি মাহাতাব উদ্দিন।তিনি বলেন, দিবাগত রাতে কে বা কাহারা বকুল সম্বার নার্সারির দুই শতাধিক বিভিন্ন উন্নত জাতের আম, নাগেশ্বর, কাঠ বাদাম, নাকাচুয়া, বকুল, ফুরুস, কৃষ্ণচূড়া, জাপানী কেশিয়া, সফেদা, পবনঝাউ, চালতা, কামিনী, বোতল ব্রাশ, থাই লংগন, মন্দির ঝাউ, কমলা সহ আরো অনেক প্রজাতির গাছ কেটে দিয়েছে।নার্সারির ইনচার্জ ইমরান হোসেন বলেন, অজ্ঞাত দুর্বৃত্ত’রা বকুল বৃক্ষ সম্ভার নার্সারীর দুইশত চারা গাছ কেটে ফেলেছে যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।বাগানের বাকি গাছ গুলো নিয়েও শঙ্কায় আছেন তিনি।এ বিষয়ে বকুল বৃক্ষ সম্ভার নার্সারির স্বত্বাধিকারী ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ড.মুহাম্মদ আব্দুল মান্নান সরকার বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এই নার্সারী প্রতিষ্ঠিত করা হয়েছে। আসন্ন বৃক্ষ মেলার জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক এমন সময় দুর্বৃত্তের এমন হামলা সত্যি দুঃখজনক বলে অভিমত ব্যক্ত করেন তিনি।এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ রাজিব খাঁন ঘটনার সততা স্বীকার করে বলেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓