1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সিরাজদিখানে লক্ষ টাকার কুড়িয়ে পাওয়া সোনার ব্রেসলেট ফিরিয়ে দিল শিশু সামিম

  • প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে সিরাজদিখানে লক্ষ টাকার সোনার ব্রেসলেট পেয়ে ফিরিয়ে দিলেন ১২ বছরের শিশু সামিম।উপজেলার রশুনিয়া ইউনিয়নের উপজেলা মোড় সংলগ্ন শেখ আলাউদ্দিন কমপ্লেক্সের নিচে শাহী রেস্তোরাঁয় ব্রেসলেটি কুড়িয়ে পায়।জানাযায়,বাবা মিষ্টার দিনমজুর অভাবের সংসারে ৪ ভাই বোনের মধ্যে বড় ১২ বছরের শিশু শামিম।মা-বাবা ভাই বোন নিয়ে সিরাজদিখান বাজার সংলগ্ন কাঠপট্টি মিলনের বাড়িতে ভাড়া থাকেন।লেখাপড়া ছেড়ে বাবাকে সাহায্য করতে ১ মাস যাবত ২ হাজার টাকা মাসিক বেতনে কাজ নেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের উপজেলা মোড় সংলগ্ন শেখ আলাউদ্দিন কমপ্লেক্সের নিচে শাহী রেস্তোরাঁয়।প্রতিদিনের মত শিশু সামিম কাজ করতে গিয়ে ২৬ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টেবিলের নিচে দেখেন সোনা তৈরী ১ ভরির ওজনের একটি হাতের ব্রেসলেট পরে আছে।ব্রেসলেটটি পেয়ে সাথে সাথে শাহী রেস্তোরাঁর মালিক মো:ইসুফ হাওলাদারের কাছে জমা দেন।মো: ইসুফ হাওলাদার ব্রেসলেট এর প্রকৃত মালিক কে পেয়ে যথার্থ প্রমাণ নিয়ে ব্রেসলেট টি ২৭ জানুয়ারী সকাল ১০টার দিকে বুঝিয়ে দেন।শিশু সামিম জানান,আমি সব সময়ের মত টেবিল মুছতে গিয়ে নিচের দিকে দেখি একটি চেইন পরে আছে আমি চেইনটা হাতে নিয়ে সাথে সাথে মালিকের কাছে বুজিয়ে দেই।মালিক চেইনের মালিকের নিকট চেইনটি বুজিয়ে দেন।আমাদের অভাবের সংসার তাই কাজ করে আমার বাবাকে সাহায্য করি।শাহী রেস্তোরাঁর মালিক মো:ইসুফ হাওলাদার জানান,আমি জানতে পারি আমার এক কর্মচারী সোনা তৈরী ১ ভরির ওজনের একটি হাতের ব্রেসলেট পেয়েছে।যাহার মুল্য প্রায় ১ লক্ষ টাকা আমি সাথে সাথে সংরক্ষণ করি এবং প্রকৃত মালিক কে পেয়ে তার নিকট বুঝিয়ে দেই।পাশাপাশি এ ১২ বছরের ছেলের সততা দেখে আমি মুগ্ধ আমি তার ভবিষ্যতে উজ্জ্বল মঙ্গল কামনা করছি।আমি এ ছোট ছেলের সততা দেখে ৫ শত টাকা পুরস্কার দেই।উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামের মোসাম্মদ লিপি বেগম জানান,শাহী রেস্তোরাঁয় খেতে গিয়ে সোনা তৈরী ১ ভরির ওজনের একটি হাতের ব্রেসলেট হারিয়ে ফেলি।বিভিন্ন যায়গায় অনেক খোজাখুজি করে না পেয়ে শাহী রেস্তোরাঁয় এসে খোঁজ করলে রেস্তোরাঁর মালিক জানান আমরা পেয়েছি।আমি এ ব্রেসলেটের সঠিক প্রমাণ দিয়ে বুজে নেই। ১২ বছরের এ ছেলের সততা দেখে আমি মুগ্ধ। আমি এ ছেলেকে ১ হাজার টাকা পুরস্কার দেই পাশাপাশি তার ভবিষ্যতে উজ্জ্বল মঙ্গল কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓