1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ 

মঠবাড়িয়ায় মরা মুরগি সংগ্রহের দায়ে এক জনকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া বিক্রির উদ্দেশ্যে মরা মুরগি সংগ্রহের দায়ে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। গোলাম মোস্তফা উপজেলার আন্ধারমানিক গ্রামের হাবিবুর রহমানের ছেলে।সোমবার (২৯ জানুয়ারী) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুমের ভ্রাম্যমাণ আদালত এ কারাদন্ড ও জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, মোস্তফা বিভিন্ন সময়ে মরা মুরগি জবাই করে স্বল্পমূল্যে বিভিন্ন হোটেল রেস্তোরায় সরবরাহ করে আসছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের নতুন ফিস মার্কেটের পাশে মুরগি ব্যবসায়ী মোস্তফার ঘরে অভিযান পরিচালনা করেন।এ সময় মোস্তফার ঘরে মজুদ করা বেশ কয়েকটি মরা মুরগি জব্দ করেন ও ব্যবসায়ী মোস্তফাকে আটক করে এ দন্ড প্রদান করেন।এ সময় সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, মঠবাড়িয়া থানার ওসি অপারেশন আব্দুল হালিম উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুরগি ব্যবসায়ী মোস্তফার ঘরে অভিযান চালিয়ে বেশ কয়েকটি মরা মুরগি জব্দ করা হয়েছে। বিক্রির উদ্দেশ্যে মরা মুরগি মজুদ করায় ব্যবসায়ী মোস্তফাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অনাদায় আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।জব্দ করা মুরগিগুলো মাটি চাপা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓