1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

মঠবাড়িয়ায় উজ্জ্বল অধিকারী হত্যা মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

পিরোজপুরের মঠবাড়িয়ার চাঞ্চল্যকর উজ্জ্বল অধিকারী (২০) হত্যা মামলার প্রধান আসামী উত্তম অধিকারী (৩৫)কে র‌্যাব-৮ গ্রেফতার করেছে।রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন পাখিমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত উত্তম অধিকারী উপজেলার রাজপাড়া গ্রামের অনীল অধিকারীর ছেলে।উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে ভিকটিমের বসত ঘরের পশ্চিম পাশে থাকা দখলীয় একটি তেতুল গাছ থেকে কিছু পাকা তেতুল পাড়া শুরু করে।এসময় আসামী উত্তম অধিকারী ভিকটিমের বসত ঘরের সামনে উঠানে এসে ভিকটিমকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে।কথা কাটাকাটির এক পর্যায়ে আসামীগণ পূর্ব বিরোধকে কেন্দ্র করে এলোপাথারীভাবে কিল ঘুষি মেরে, লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।এমন সময় ভিকটিমের দুই ছেলে মঠবাড়িয়া বাজার থেকে বাড়ীতে দুপুরের খাবার খেতে এসে ভিকটিমকে মারধর করতে দেখে এর প্রতিবাদ করে।তখন আসামী উত্তম, গৌতম, সুশিল, মিল্টন, সুমা, কাগুতি অধিকারী, রবিন অধিকারী ননী গোপাল অধিকারী ও রতন অধিকারীগন পূর্ব শত্রুতার জের ধরে বাড়ীর মধ্যে গিয়ে সকল আসামীগণ হাতে দাও, কুড়াল, লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী জনতাবদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে ভিকটিমের বসত ঘরের সামনে উঠানে বসে ভিকটিমকে এলোপাথারী ভাবে কিল ঘুষি মেরে, লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।আসামী উত্তম অধিকারীর হাতে থাকা কুড়াল দ্বারা ভিকটিম উজ্জল অধিকারীকে হত্যা করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কুড়ালের অপর পাশ দ্বারা পিটান দিলে ভিকটিম এর মাথার তালুর ডান পাশে লেগে গুরুতর ফাটা জখম হয়। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামীরা প্রকাশ্যে খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।পরবর্তীতে আশপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে ভিকটিমের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে মারা যায়। পরবর্তীতে সজল অধিকারী (২৫) বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓