1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

বাঁধন পবিপ্রবি ইউনিটের নেতৃত্বে মুশফিক-তামিম

  • প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৯ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন,পবিপ্রবি প্রতিনিধিঃ

“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই স্লোগানকে ধারণ করে পথচলা স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিটের নতুন কার্যকর কমিটি- ২০২৪ গঠিত হয়েছে।কমিটিতে সভাপতি পদে মাৎস্যবিজ্ঞান অনুষদের মোঃ মুশফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের তৈমুর রহমান তামিম নির্বাচিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন কক্ষে কার্যকর কমিটি-২০২৩’র সভাপতি মো: আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাঁধন পবিপ্রবি ইউনিট কার্যকরী কমিটি-২০২৪ ঘোষণা করা হয়।কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন-জোনাল প্রতিনিধি মোঃ মেহেদী হাসান ইমন,সহ-সভাপতি মো: আল-আমিন ও সিম্মিন তৃষা,সহ-সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক ইরতেজা হাসান লগ্ন,সহ-সাংগঠনিক সম্পাদক আরফান আহমেদ, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল সাজিদ,দপ্তর সম্পাদক মো: মাজহারুল ইসলাম অনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো:মারুফ হাসান,তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো: মোহাইমিন আজিম তাসিন, নির্বাহী সদস্য ফারাহ্ রকিব তৃণ,রওনক জাহান আনিকা, দেবাশিষ দাস,জাওয়াদুল ইসলাম জামিন,জিন্নুরাইন আকতার মীম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓