1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

পবিপ্রবির সৃজনী বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) পরিচালিত সৃজনী বিদ্যানিকেতনে ( উচ্চ মাধ্যমিক বিদ্যালয়) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের মাঠে ৭ ও ৮ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী এ আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৃজনী বিদ্যানিকেতনের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ জাহিদ হাসান।দুই দিন ব্যাপি এ অনুষ্ঠানে প্রথম দিনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে শিক্ষার্থীরা দৌড়, লাফ, বিভিন্ন ইনডোর গেমে অংশগ্রহণ করেন এবং অতিথিদের থেকে পুরষ্কার গ্রহণ করেন।দ্বিতীয় দিনের অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কবিতা, আবৃত্তি, নাচ, গান, উপস্থিত বক্তৃতা ইত্যাদি বিষয়ে অসাধারণ প্রতিভা দেখায় সৃজনী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓