1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের

  • প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অংশের ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে ১৮ জন তাদের মধ্যে দুজনের আবস্থা আশঙ্কাজনক।গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় জেএমআই ভ্যাকসিন ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে আট জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নাজিম উদ্দিন (৩৫), আব্দুল মান্নান (৩০), লাকী (৪০), সেলিনা বেগম (৬৫), শিপন (৪৩), মাসুমা বেগম (৬৫), ফাহিমা (২৬), তুহিন (২৪)।প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে ঢাকাগামী মিয়ামী পরিবহনের একটি যাত্রীবাহী বাস জেএমআই ভ্যাকসিন ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে এলে চালক মহাসড়কে পুলিশের একটি হেলমেট পড়ে আছে দেখে গাড়িটি হঠাৎ ব্রেক করেন।এসময় পেছন থেকে ঢাকা-হোমনা গেইট লক সিটিং সার্ভিসের আরেকটি বাস মিয়ামী পরিবহনের বাসে এসে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ এবং মিয়ামী পরিবহনের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।আহত হয় ১৮ জন যাত্রী।সংঘর্ষের ঘটনায় ঢাকা-হোমনা গেইট লক সিটিং সার্ভিসের বাসটির দরজার অংশ ভেঙে ভেতরে ঢুকে গেলে যাত্রীরা আটকে পড়েন।পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা আধ ঘণ্টার চেষ্টায় বাসটির সম্মুখভাগের কিছু অংশ কেটে ভেতরে আটকা যাত্রীদের বের করে আনেন।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূর আফরিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ছয় জনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নাজিম উদ্দিন ও আব্দুল মান্নানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রিয়াদ হোসেন বলেন, মহাসড়কে হেলমেট পড়ে থাকার বিষয়ে আমি কিছু জানি না।দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও এখন স্বাভাবিক রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓