1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জ সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমি ভরাট করছে বিএনপি নেতা তাহের খান

  • প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শ্রেণী পরিবর্তন না করেই ফসলি জমি ভরাট করছে কোলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু তাহের খান।ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউনিয়নের কোলা প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন।সরেজমিনে গিয়ে দেখাযায়, উপজেলার কোলা প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন ফসিল জমিটি ভরাট করা হচ্ছে।বিশাল আকারের জমিটি তিন পাশে মাটি ও বালুর বাদ দিয়ে এবং এক পাশে বেড়ার বাধ দিয়ে রেখেছে।এছাড়া আশে পাশে ফসলি জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ টেনে বালু পরিবহন করে জমিটি ভরাট করা হচ্ছে।স্থানীয় সাধারণ কৃষকরা বলেন, জমিটির পাশেই আমাদের ফসলি আলুর জমি।আমাদের জমিগুলোর উপর দিয়ে ড্রেজারের পাইপ আনার কারনে অনেকগুলো আলু গাছ নষ্ট হয়ে গিয়েছে।এতে করে আমরা ক্ষতির সম্মুখীন হবো।এছাড়া বিভিন্ন জায়গায় বালুর পাইপ লিক করে জমিতে বালু পড়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে।আশেপাশে কৃষি জমির মাঝখানে জায়গাটি ভরাট করার কারণে আমাদের ফসলে জমিতে জলাবদ্ধতা সহ সেচের অনেক অসুবিধা হবে।আমরা চাই এ ধরনের অবৈধভাবে কৃষি জমি ভরাট বন্ধ করা হোক। এখানে স্থানীয় একটি মহলের স্বার্থেই নিয়ম নীতি তোয়াক্কা না করেই অবৈধভাবে কৃষি জমি গুলো ভরাট করছে।কোলা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের খান বলেন, আমরা বাড়িঘর করার উদ্দেশ্যে জমিটি ভরাট করছি।শ্রেণী পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে বলেন এখনো শ্রেণী পরিবর্তন করা হয়নি।উপজেলা সহকারী কমিশনের ভূমি উম্মে হাবিবা ফারজানা বলেন, আমি নায়েবকে পাঠিয়ে তাদের কাজ বন্ধ করার জন্য বলেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓