1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

পবিপ্রবিতে ১৪ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) ১৪ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় একাডেমিক ভবনের সামনে কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং অনুষদের গণিত বিভাগের তত্ত্বাবধানে অলিম্পিয়াডের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় এবং ৯টা ৩০মিনিটে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে ১৪ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্ত্বে অধ্যাপক ড. আব্দুল মাসুদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই অনুষদের ডিন অধ্যাপক বেল্লাল হোসেন,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) অধ্যাপক ড. মো: মুস্তাফিজুর রহমান, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির(আইইউটি) সহকারী অধ্যাপক মো: আবুল কালাম আজাদ।উদ্বোধন শেষে সকাল ১০টা৩০ মিনিটে থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত অলিম্পিয়াড প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরবর্তীতে বিকেল ৩টা৩০ মিনিটে অতিথিরা বক্তব্য প্রদান করেন এবং প্রশ্নোত্তর পর্ব, ফলাফল প্রকাশ, সার্টিফিকেট প্রদান, পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। দিনব্যাপী আয়োজনে প্রতিযোগিদের লজিস্টিক সাপোর্ট, স্নাকস,দুপুরের খাবার প্রদান করা হয়।১৪ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, গণিত শিক্ষার প্রতি আগ্রহী তৈরি করা গণিত অলিম্পিয়াডের মূল লক্ষ্য।সারাদেশে বাংলাদেশ গণিত সোসাইটি ও এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এই প্রোগ্রাম দীর্ঘদিন ধরে চলে আসছে। গণিতের ব্যবহার এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, গাণিতিক শিক্ষার মেধার বিকাশ ঘটাতে এবং গণিত শিক্ষার প্রতি আগ্রহী তৈরি করা গণিত অলিম্পিয়াডের মূল লক্ষ্য।গণিত ছাড়া সাইন্স চিন্তা করা যায় না। বাংলাদেশের মেধাবীরা যাঁরা গণিত ভালো পারে তাঁরাই সাধারণত সাইন্স পড়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓