1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় ৪ দিন ব্যাপি অমর একুশে বই মেলার উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপার আব্দুল গনি স্মৃতি পাঠাগারের উদ্যোগে এবং বসুন্ধরা শুভসংঘ সহযোগিতায় ও গলাচিপা থিয়েটারের সহযোগিতায় অমর একুশে বই মেলার আয়োজন করা হয়েছে।সোমবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় পাঠাগার চত্বরে চারদিন ব্যাপি বই মেলার উদ্বোধন করেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ সাহিন।ডাক্তার অনীল মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, গলাচিপা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. রফিকুল আলম, গলাচিপা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রবীণ সংবাদকর্মী শংকর লাল দাস, বাংলাদেশ পুজা উজ্জাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি বাবু সুমিত কুমার দত্ত মলয়,বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার উপদেষ্টা আবু বাকার শিবলী প্রমুখ।এ বই মেলা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ সাহিন বলেন, উপজেলায় পর্যায় বই মেলার আয়োজন করা কঠিন একটি চ্যালেঞ্জর কাজ।আমি এ উদ্যোগকে সফল করার জন্য এ প্রজন্মের তরুণদের স্বাগত জানাই।তিনি আরো বলেন, আমরা যতো বেশি বই পড়বো, ততো বেশি জানবো।বর্তমান প্রজন্মকে ইন্টারনেটের আসক্তি বা কুফল থেকে মুক্ত করতে হলে সবাইকে বই পড়ায় আগ্রহী করে গড়ে তুলতে হবে।এতে আমাদের সকলের দায়িত্ব রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓