1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

পবিপ্রবিতে বিজনেস প্রিমিয়ার লীগের শিরোপা মার্ভেলাস মার্কেটিং’র

  • প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজনেস প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩ মার্চ) বিকেল ৫টা৩০ মিনিটে পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় একই স্থানে দুপুর ২টায় এইএস স্পার্টানস এবং মার্ভেলাস মার্কেটিং এর মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় এইএস স্পার্টানসকে ১৪ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলেছে গত সিজনের চ্যাম্পিয়ন দল মার্ভেলাস মার্কেটিং।শুরুতে টসে জিতে এইএস স্পার্টানসকে ফিল্ডিংয়ে পাঠায় মার্ভেলাস মার্কেটিং। প্রথমে ব্যাট করতে নেমে ১২৯ রানের চ্যালেন্জিং টার্গেট দেয় মার্ভেলাস মার্কেটিং।জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান করতে সমর্থ হয় এইএস স্পার্টানস।পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. আবুল বাশার খান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলায় হার-জিত সবসময় থাকবে, কিন্তু হার-জিতকে পার করে মূলত বিনোদন ও শরীরচর্চার মাধ্যম হিসেবে খেলাধুলাকে গ্রহণ করতে হবে।এসময় তিনি খেলা সংশ্লিষ্ট সকলকে এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এমন সুন্দর আয়োজন করার জন্য, অভিনন্দন জানান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে এবং রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে পদক ও ট্রফি তুলে দেন।উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি এমএসটি স্ট্রাইকার্স ও মার্ভেলাস মার্কেটিং’র খেলার মধ্য দিয়ে পর্দা উঠেছিলো বিজনেস প্রিমিয়ার লীগ-২০২৪’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓