1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গজারিয়া ওয়াজে যাওয়ার কথা বলে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো ডালিম

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পশ্চিম নয়াকান্দী গ্রামে আনারপাড় সুইচ গেট সংলগ্ন মেঘনা নদীর শাখা নদীতে ভাসমান অবস্থায় তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।এর আগে গত ৬ মার্চ বুধবার বিকালে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়।মৃত ডালিম দেওয়ান গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া মৃত ইসমাঈল দেওয়ানের ছেলে।সে গত দেড় বছর আগে মালেশিয়া থেকে দেশে ফিরে আসে।ডালিম দেওয়ানের সহধর্মিণী লিপি আক্তার জানান, বুধবার বিকালে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।এরপর সে আর বাড়ি ফিরে আসেনি।সকালে ডালিমের মরদেহ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বাড়িতে খবর দেয়। ঘটনাস্থলে এসে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখে তারা।গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল করিম জানান, নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓