1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভয় দেখিয়ে ১শত ১০মণ আলু ছিনতাই

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে ভয় দেখিয়ে ১শত ১০মণ আলু ছিনতাইয়ের অভিযোগ উঠেছে আল আমীন মাঝি গংদের বিরুদ্ধে।বয়রাগাদী ইউনিয়নের দক্ষিন গোবরদী গ্রামের হাওলাদার বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে এঘটনা ঘটে।এবিষয়ে ভুক্তভোগী উপজেলার বয়রাগাদী ইউনিয়নের দক্ষিন গোবরদী গ্রামের সুলতান মৃধার ছেলে মো:শাহালম মৃধা(৪৫) সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সুত্রে জানাযায় গত ৭ মার্চ বিকাল ৪টার দিকে মো: শাহালম মৃধার পিতা-সুলতান মৃধার নিজ জমি হতে ৭৫ বস্তা আলু উত্তোলন করে কোল্ডস্টোরে রাখার উদ্দেশ্যে বয়রাগাদী ইউনিয়নের দক্ষিন গোবরদী গ্রামের হাওলাদার বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে ৭টি অটোগাড়ীতে রাখে।পূর্বশত্রুতার জের ধরে আল আমিন মাঝি(৪২), হালিম মাঝি(৫০),উভয় পিতা-মৃত খোকা মাঝি বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ হুমকি প্রদান করে উল্লেখিত আলু সমূহ ছিনিয়ে নিয়ে যায়।৭০ বস্তা অনুমান ১১০ মন,যাহার মুল্য অনুমান ১,২৫,০০০/-টাকা।এবিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এস আই মনোয়ার বলেন, আমি প্রাথমিকভাবে তদন্ত করে দেখেছি তাদের দুজনের মাঝে পাওনা টাকা নিয়ে ঝামেলা থাকায় বাদীরা স্বেচ্ছায় তাদেরকে আলু দিয়ে দিয়েছে।বিবাদীরা আলু কোল্ডস্টোরে রেখেছে।স্বেচ্ছায় আলু দেওয়ার পর থানায় অভিযোগ কেন করলো এমন প্রশ্নের কোন সদউত্তর দিতে পারেনি তদন্তকারী কর্মকর্তা এসআই মনোয়ার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓