1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

  • প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ।রোববার (১০ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে শনিবার দুপুরের দিকে পিরোজপুরের উপজেলা পরিষদ সংলগ্ন মোড় থেকে তাকে লিফলেট বিতরণের অভিযোগে তাকে আটক করে পুলিশ।তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু বলেন, তিনি (আলমগীর) সকালে দলীয় কাজ শেষে বাসায় দিকে যাওয়ার সময় থানা পুলিশের একটি দল তাকে আটক করে।প্রত্যক্ষদর্শী পিরোজপুর সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মো: কামরুজ্জামান চাঁন বলেন, সকালে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন স্থানে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে তিনি বাসায় ফেরার পথে সিও অফিস এলাকা থেকে তাকে পুলিশ মোটরসাইকেলে করে তুলে নিয়ে গেছে।আলমগীর হোসেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সংগঠনের বরিশাল বিভাগের দায়িত্ব পালন করছেন।তাকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।এ ব্যাপারে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান জানান, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেনের বিরুদ্ধে থানায় নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।তারই অংশ হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে। শহরে শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে আরও কিছু লোক আটকের চেষ্টা চলছে।এ বিষয়ে পরে বিস্তাড়িত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓